বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মারা গেছে ঢামেকের বাথরুমে পাওয়া সেই নবজাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হওয়া সেই মেয়ে নবজাতক মারা গেছে বলে জানা গেছে।

গতকাল রোববার রাতে ঢামেকের পুরনো ভবনের নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ সোমবার ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোরে নবজাতকটিকে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের গোসলখানা থেকে উদ্ধার করা হয়। তাকে এনআইসিইউতে রাখা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পরিচালক জানান, শিশুটির ওজন ছিল ৮০০ গ্রাম। পরিপূর্ণ বয়সের আগেই সে ভূমিষ্ঠ হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুহাম্মদ বাচ্চু মিয়া জানান, নবজাতকের মরদেহ মর্গে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ