বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আমরা এখন ডাকাতের কবলে: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা এখন ডাকা‌তের কব‌লে মন্তব্য ক‌রে নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ব‌লে‌ছেন, ‘একটা প্রকৃত ডাকাতদের কবলে আমরা। এ দেশ এখন ডাকাতরা দখল করেছে।’

তিনি আরো বলেন, ‘গ্রামে ডাকাত পড়লে তারা বন্দুক নিয়ে আসে, কোথাও স্টেনগান নিয়ে আসে কিন্তু এ ডাকাতরা রাষ্ট্রের সব থেকে বড় ফায়ার পাওয়ার নিয়ে ভোট ডাকাতি করেছে।’

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লা‌বের জহুর হো‌সেন চৌধুরী হ‌লে গণ‌ফোরা‌মের আ‌য়োজ‌নে চকবাজা‌রে অগ্নিকাণ্ডে নিহত‌দের স্মর‌ণে এক শোকসভায় তি‌নি এসব কথা ব‌লেন।

চকবাজারের অগ্নিকাণ্ডের কথা উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, ‘এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট কতজন মারা গেছেন বলেন তো? পত্র-পত্রপত্রিকা লিখেছে ৭১ জন, ঘটনার পর বলছে ৭৬ জন, প্রথম আলো লিখেছ মৃত্যুর সংখ্যা নিয়ে সংশয়। নিউইয়র্ক টাইম লিখেছে ১১০ জন।’

খালেজা জিয়ার কথা উল্লেখ করে মান্না বলেন, আপনি যদি মানুষকে অন্যায়ভাবে সাজা দেন তাহলে জনগণ বসে থাকবে না।

আমরা আজ এই শোক সভায় শুধু কাঁদতে আসিনি কান্নাকে বারুদে পরিণত করতে এসেছি, এর বিরুদ্ধে রুখে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ