বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন বন্ধে গর্জে উঠতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, কাশ্মীরের মুসলমানরা সে দেশের আসল নাগরিক।

মুসলমানরা শত শত বছর ভারত শাসন করেছে। বৃটিশ খেদাও আন্দোলনে মুসলমানগণ বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। অন্যথায় ভারত স্বাধীনতার মুখ দেখত না।

কিন্তু আজ কাশ্মীর ও আসামসহ ভারতের বিভিন্ন রাজ্যে মিথ্যা অভিযোগে মুসলমানদের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। তাদেরকে দেশান্তরিত করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্ববাসিকে গর্জে উঠতে হবে।

তিনি আরো বলেন, ভারতে বারবার মুসলমানদের উপর অমানবিক নির্যাতনই প্রমাণ করে ভারত একটি চরম সাম্প্রদায়িক রাষ্ট্র। সে দেশে মুসলমানরা এত বেশি সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের শিকার হয়ে আসছে যে, এমন নির্যাতনের নজির পৃথিবীর কোন দেশে নেই।

তিনি নিরাপরাধ মুসলমানদের উপর বর্বর নির্যাতন বন্ধে সব দেশের সরকার প্রধানদেরকে কুটনৈতিক উদ্যোগ গ্রহন করার আহবান জানান।

আজ হবিগঞ্জে মাওলানা আরিফ বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত এক সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।

মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জুনায়েদ কাটখালী, মাওলানা আব্দুল্লাহ আল-মামুন ও মাওলানা আজিজুল হক প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ