বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

পলাশের লাশ শনাক্তে চট্রগ্রাম যাচ্ছেন তার বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় সেনা কমান্ডোদের হাতে নিহত মাহদি ওরফে মাজিদুল ওরফে পলাশ আহমেদের মরদেহ শনাক্ত করতে চট্টগ্রামে যাচ্ছেন তার বাবা পিয়ার জাহান।

গতকাল (২৫ ফেব্রুয়ারি) সোমবার রাতে সোনারগাঁও সদর উপজেলার পিরিজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রাম থেকে তাকে নিয়ে রওনা দেয় পুলিশ।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, পলাশের লাশ শনাক্ত করার জন্য তার বাবাকে চট্টগ্রামে নেয়া হচ্ছে। পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে যাচ্ছেন তিনি।

এদিকে এ ঘটনায় পলাশ আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার পতেঙ্গা মডেল থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বিমানবন্দরের সিভিল এভিয়েশনের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার।

তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইন ২০১২ এর ৬ তৎসহ বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন, ১৯৯৭ এর ১১(২)/১৩(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে, বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটির পরিচালক (পরিকল্পনা) মাহবুব জাহান খানকে প্রধান করে এ কমিটি করা হয়। এ কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, রোববার বিকালে দুবাইয়ের উদ্দেশে ক্রুসহ ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই ছিনতাইয়ের কবলে পড়ে বিমানটি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ