বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

ফিরিয়ে আনা হয়েছে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের টেকনাফে ফিরিয়ে আনছে স্থানীয় প্রশাসন।

সাগরের পরিস্থিতি কিছুটা ভালো হলে আজ (২৬ ফেব্রুয়ারি) সকালে পর্যটকবাহী জাহাজগুলো চলাচলের অনুমতি দেয়া হয়। এরপর ছয়টি জাহাজ পর্যটকদের ফিরিয়ে আনেন।

টেকনাফের ইউএনও মুহাম্মদ রবিউল হাসান জানান, আটকা পড়া অধিকাংশ পর্যটককে ছয়টি জাহাজে করে মঙ্গলবার বিকালে মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে। তবে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় শ খানেক পর্যটক সাগর পাড়ি দেয়ার ঝুঁকি না নিয়ে সেন্টমার্টিনেই রয়ে গেছেন।

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে উপকূলী এলাকায় বজ্রঘন মেঘের সৃষ্টি হয়েছে। ফলে বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বইছে।

আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি হতে পারে। দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ