বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

ময়মনসিংহে জজকোর্টে হামলা-ভাংচুর, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে জেলা ও দায়রা জজ আদালতের কর্মচারীদের ওপর হামলা করে ভাংচুর করার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের আইনজীবীদের বিরুদ্ধে। এ ঘটনায় আইনজিবী ও কর্মচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, জারিকারক কাজী আজিজুল হক, স্টেনোগ্রাফার জাহিদুল ইসলাম, কর্মচারী আলগীর শাহাদত, সাইফুল ইসলাম এবং আইনজীবী খসরু, মোতালেব, সোহাগ ও শাওন।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জালাল উদ্দিন খান বলেন, ‘আইনজীবীরা কর্মচারীদের ওপর হামলা করেনি। বরং কর্মচারীরা আইনজীবীদের ওপর হামলা করে ৪ জনকে আহত করেছে।’

এবিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ