শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

'হাইকোর্টের রায়ে কাদিয়ানীরা কাফের, সরকারকে তা বাস্তবায়ন করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কতৃক আয়োজিত ৮ দিন ব্যাপি ঢাকা ইমাম সম্মেলন ৬ নং জোনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) রাজধানীর মিরপুরের জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সহ-সভাপতি ও আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন, শুধু মিটিং মিছিল সভা সমাবেশের নাম আন্দোলন নয় বরং আন্দোলনের অংশ বিশেষ। বই প্রচার পত্র, বয়ান ইত্যাদি দ্বারা মানুষের ঘরে ঘরে খতমে নবুওয়ত এর দাওয়াত পৌঁছে দেয়া এটা আসল বুনিয়াদি আন্দোলন। এ ব্যাপারে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম বলেন, ১৯৯৩ সালে হাইকোর্টের রায় অনুযায়ী বাংলাদেশে কাদিয়ানীরা কাফের সাব্যস্থ হয়েছে। সরকারকে তা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে হবে। মুসলিম পরিচয়ে কাদিয়ানিদের বাংলাদেশে বসবাসের সুযোগ নেই। তারা সংখ্যালঘু কাফের।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন খতমে নবুওয়ত আন্দোলন পরিষদের সেক্রেটারি মাওলানা ক্বারি আব্দুল খালিক আসআদি, তাহাফফুজে খতমে নবুওয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ন মহা সচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী, ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সেক্রেটারি মাওলানা লোকমান মাজহারী, কেন্দ্রীয় সদস্য মাওলানা ফজলুল করিম কাসেমি, দারুল উলুম মিরপুর ৬ এর শিক্ষা সচিব মাওলানা নজিরুল ইসলাম।

ইমাম সম্মেলনে বক্তারা বলেন, কিয়ামতের দিন নবির সুপারিশ পেতে হলে খতমে নবুওয়ত আন্দোলন করতে হবে। খতমে নবুওয়ত আন্দোলন পরিষদ ও তাহাফফুজে খতমে নবুওয়তের দাবি এক ও অভিন্ন। অতএব ৬ নং জোনের ইমামগন তাহাফফুজে খতমে নবুওয়তের ব্যনারে ঐক্যবদ্ধ। আগামী দিনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ে তাহাফফুজে খতমে নবুওয়ত ঘোষিত যে কোন কর্মসুচি বাস্তবায়নে ইমামগন দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, শাহ আলি থানা ইমাম পরিষদ এর সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ, খতমে নবুওত মিরপুর থানা সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, পলাশনগর আনোয়ার উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম,জামিয়া দীনিয়া কল্যানপুরের মুহতামিম মাওলানা ঈসা কাসেমী, জামিয়া আশরাফিয়া পল্লবীর মুহতামিম মাওলানা ওহিদুজ্জামান, জামিয়া মিল্লিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, দারুল হাবিব বাওনিয়াদ মাদরাসার মুহতামিম মাওলানা আখতারুজ্জামান, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা নুর মুহাম্মাদ কাসেমী, মাওলানা রাশেদ বিন নুর প্রমুখ।।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ