বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

আলুর ট্রাকে এক হাজার ফেনসিডিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আলুবোঝাই ট্রাক থেকে এক হাজার ফেনসিডিল উদ্ধার করে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার র‌্যাব-১ এর অধিনায়ক সারওয়ার-বিন-কাশেম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে গাজীপুরের নাওজোড় বাইপাস সড়কে অভিযান চালিয়ে ওই ফেনসিডিল উদ্ধার এবং মিজানুর রহমান ও রুবেল শেখ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

সারওয়ার-বিন-কাশেম বলেন, রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র‌্যাবের একটি চেকপোস্ট চলছিল। একটি ট্রাককে থামতে সিগন্যাল দেওয়া হলে চালক ট্রাক রেখে দৌড় দেয়। র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

আলুবোঝাই ট্রাকটি তল্লাশি করে বস্তার ভেতরে লুকিয়ে রাখা চারটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। সেগুলোর ভেতর পাওয়া যায় এক হাজার বোতল ফেনসিডিল। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ এক হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১ অধিনায়ক এ বিষয়ে বলেন, চক্রটি পণ্য পরিবহনের আড়ালে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ