বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে দোয়ার মাহফিল স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম রহ.-এর স্মরণে হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসা, বেতুয়ার উদ্যোগে আয়োজিত ইসালে সাওয়াব ও দোয়ার মাহফিল বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মাহফিলের পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী। তিনি জানান, আগামী শুক্রবার (০১ মার্চ) এ মাহফিলের দিন তারিখ ধার্য ছিল।

কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে মাহফিল ময়দানে পানি জমে গিয়েছে। তাই আজ বিকেলে মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তা স্থগিত ঘোষণা করেছেন। খুব শীঘ্রই পরিচালনা কমিটি মাহফিলের নতুন তারিখ নির্ধারণ করবেন।

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিন হাশেমী বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মাহফিল পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তা স্থগিত করা হয়েছে। যা ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিদের জানিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরের মার্চ মাসের প্রথম শুক্রবার রাতব্যাপী মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে ইসালে সাওয়াব ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এতে কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলাসমূহ থেকে হাজার হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করে থাকেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ