বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘বিমান ছিনতাইয়ের আলামত পাঠানো হবে সিআইডিতে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের আলামত পাঠানো হবে সিআইডিতে।

মামলার তদন্ত কর্মকর্তা সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন। বিমানের পাইলট, ক্রু, প্রত্যক্ষদর্শী, যাত্রী যারা ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিএমপি কমিশনার নিয়মিত ব্রিফ করবেন।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মহানগর পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিএমপি কমিশনার মুহাম্মদ মাহবুবর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি কুসুম দেওয়ানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ করেন আইজিপি ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারী ও তার স্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কেন্দ্রীয় সভানেত্রী হাবিবা হোসেন। এসময় সিএমপির পুনাক সভানেত্রী মির্জা মাহবুবা মোস্তফাসহ পুনাক সদস্যরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ