বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘গণতন্ত্র একবারে না থাকার চেয়ে কোনরকম থাকা ভাল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণতন্ত্র একেবারে না থাকার চেয়ে কোনোরকম থাকা ভাল বলে মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১ মার্চ) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অন্য সরকারের আমলে হওয়া সিটি করপোরেশনের নির্বাচনের থেকে এবারের ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনেক সুন্দর হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে বিএনপির আমলে অনুষ্ঠিত সিটি নির্বাচনের চেয়ে গতকালের (বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি) নির্বাচন অনেক ভাল হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়া বড় দলগুলো জাতীয় নির্বাচনে আরও বড় সমস্যায় পড়বে।

তিনি আরও বলেন, বিএনপিকে জোর করে সরিয়ে দেয়নি কেউ। তারা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা না এসে সমালোচনা করলে তো হবে না। গণতন্ত্র থাকতে হবে, সংবিধানও চলবে। নিয়ম-কানুন তো জলাঞ্জলি দেওয়া যাবে না।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ