বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।

আজ (১ মার্চ) বিকেল ৪টা ১০মিনিটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা বুঝতে পেরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ৬১ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকা আসার পর ল্যান্ডিং গিয়ারে সমস্যা মনে হয় পাইলটের। এ সময় বিমানটি জরুরি অবতরণ করান পাইলট। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বিমানটি মেরামত করা হচ্ছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক নূরে আলম সিদ্দিকী জানান, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী আকস্মিক পরিদর্শনে এসেছিলেন। সেই সময়ই এ ঘটনা ঘটে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ