বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আতিকুলের লক্ষ্য প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে বাসযোগ্য ঢাকা গড়ে তোলার আশ্বাস দিলেন ঢাকা উত্তরের নতুন মেয়র আতিকুল ইসলাম। আধুনিক ঢাকার লক্ষ্যে এক বছরের কর্মপরিকল্পনা নেয়ার কথা জানান তিনি।

আজ (২ মার্চ) দুপুরে উত্তরার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম জানান, প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ ও ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করাই তার মূল লক্ষ্য।

তিনি বলেন, গুরুত্ব বিবেচনা করে কাজগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। শুরুতেই আলোকিত ঢাকা, পরিবেশ দূষণ রোধ, নগর অ্যাপ সক্রিয় করা, বৃক্ষ রোপন, খেলার মাঠ উদ্ধার ও ফুটপাথে পথচারীদের নিরাপদ চলাচলের ওপর গুরুত্ব দেয়া হবে।

এছাড়াও, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি লেনদেনে অটোমেশন পদ্ধতি চালুর আশ্বাস দেন আতিকুল ইসলাম।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ