বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

নামাজ পড়াতে যাওয়ার পূর্বে ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর নওগাঁয় নামাজ পড়াতে যাওয়ার সময় ট্রাকের চাপায় এক ইমাম নিহত হয়েছেন। নিহতের নাম মুফতি ইয়ার উদ্দিন (৪৫)।

আজ (২ মার্চ) শনিবার দুপুরে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী সড়কে হাঁপানিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মুফতি ইয়ার উদ্দিন উপজেলার বর্ষাইল ইউনিয়নের ইসমাঈল হোসেনের ছেলে এবং হাঁপানিয়া বাজার মসজিদের ইমাম।

সদর থানার ওসি আব্দুল হাই বলেন, জোহরের নামাজ পড়ানোর জন্য মুফতি ইয়ার উদ্দিন সাইকেল চালিয়ে হাঁপানিয়া বাজারের দিকে আসছিলেন।

এ সময় হাঁপানিয়া বাজারে নওগাঁ-রাজশাহী সড়কে ওঠার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ