বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বাহুবল উপজেলা ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহুবল চলিতাতলা মাদ্রাসা হল রুমে ছাত্র জমিয়ত বাংলাদেশ বাহুবল উপজেলা শাখা'র দ্বিবার্ষিক কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আজ (২মার্চ) শনিবার সকাল ১০টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

অনুষ্ঠানে হাফেজ বজলুর রহমানের পরিচালনায় ও মুহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাহুবল ছাত্র জমিয়তের বিদায়ী সভাপতি মাও.আব্দুল হাই।

শিক্ষাঙ্গনে মাদক,ইভটিজিং,ধর্ষণ, ইত্যাদি সহ সকল অপসংস্কৃতি রুখতে ছাত্র জমিয়ত সহ সকল ছাত্র জনতার প্রতি আহবান জানান প্রধান অতিথি মাও.শোয়াইব আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী ও যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাও.তাফহীমুল হক।

উপজেলা জমিয়তের সভাপতি মাও.আব্দুল খালিক চলিতাতলী,হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মুহা.ফখরুল ইসলাম ও জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ মাবরুরুল হক, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাও.শামছুদ্দীন, মাও.আব্দুল্লাহ ফয়েজী ও মাষ্টার আব্দুস সাত্তার,মাও.শেখ ইদ্রিসসহ আরো অনেকে এ সভায় বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ মাবরুরুল হক মুহাম্মদ আশিকুর রহমানকে সভাপতি ও হাফেজ বজলুর রহমানকে সাধারণ সম্পাদক, মুহা.মুজাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে বাহুবল উপজেলা ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ