বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘যেখানে হাউজিং সেখানে জলাধার থাকতেই হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে যেখানে হাউজিং করা হবে সেখানের প্রতিটি জায়গায় জলাধার থাকতেই হবে। কোথাও কোনোভাবে জলাধার নষ্ট করা যাবে না। আমি সেইভাবে নির্দেশ দিয়েছি।

শনিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর রমনায় আইইবি চত্বরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৫৯তম কনভেশনের উদ্বোধনী অধিবেশেনে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দুর্ভাগ্য, ঢাকায় ১৯৫৪ সাল থেকে বসবাস করি। তখন যত খাল ছিল, পুকুর ছিল, এখন খুঁজলেও তা পাওয়া যায় না। যেকোনো একটা বিল্ডিং করতে গেলে যেখানে পুকুর আছে, সেই জায়গাটাই আগে বেছে নেওয়া হয়। কিন্তু আগুন লাগলে আর পানি পাওয়া যায় না।’

প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিন আগেও দেখেছেন চকবাজারে যখন আগুন লাগলো, তখন পানির জন্য হাহাকার। জেলখানার পুকুর, আন্ডারগ্রাউন্ড ট্যাংকি, ওয়াসা থেকে পানি সাপ্লাই দেয়া হয়েছে। কিন্তু ঢাকা শহরে তো পানির এ অভাব হওয়ার কথা ছিল না। তাহলে এ পরিকল্পনা যখন নেয়া হয়েছে, তখন এ জলাধারগুলি সংরক্ষণ করা হয়নি।

উন্নয়ন প্রকল্প নেয়ার সময় জলাধার সংরক্ষণের দিকে গুরুত্ব দিতে প্রকৌশলীদের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সভ্যতা গড়ে ওঠে নদীর তীর ধরে। কাজেই নদীকে আমাদের বাঁচাতে হবে। খাল-বিল বাঁচাতে হবে। জলাধারগুলো বাঁচাতে হবে। একটা জলাধার যেমন পরিবেশ সুন্দর রাখে, আবার দুর্ঘটনার সময় কাজে লাগে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মুহা. আব্দুস সবুর।

এতে বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবির ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী ওয়ালিউল্লাহ সিকদার, আইইবি ঢাকা কেন্দ্রে সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহা. শাহাদাত হোসেন শিপলু।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ