বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘ভুল চিকিৎসার কারণে এরশাদের দুরবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভুল চিকিৎসার কারণে  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের লিভার ক্ষতিগ্রস্থ ও রক্তের হিমোগ্লাবিন কমে গেছে বলে জানান দলের মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

আজ (৩ মার্চ) দুপুরে এরশাদের সফরসঙ্গী হিসেবে রংপুরে যান মশিউর রহমান রাঙ্গা। সেখানেই সাংবাদিকদের সাথে আলাপকালে এ অভিযোগ করেন।

মশিউর রহমান রাঙ্গা এরশাদের চিকিৎসা বিষয়ে বলেন, ভুল ডায়াগনোসিসের রিপোর্টে তার ক্যান্সার আছে বলা হয়। সে অনুযায়ী তাকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়। ভুল ওষুধে তিনি আরও অসুস্থ হয়ে যান।

তার লিভার ক্ষতিগ্রস্ত হয়। রক্তে হিমোগ্লোবিন কমে যায়। লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এমনকি তিনি হাঁটা-চলাও করতে পারতেন না।

এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হলে সেখানে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পরে। সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার পর তিনি এখন অনেকটা সুস্থ বলে জানান জাপার মহাসচিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ