শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

অভিনব কৌশলে ডাকাতি, রাজধানীতে আটক ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে অভিনব কৌশলে ডাকাতি করে সর্বস্ব হাতিয়ে নেয়া এক চক্রকে গ্রেফতা করেছে র‌্যাব।

চক্রটি রাস্তায় গাড়ির সামনের গ্লাসে ডিম ছুড়ে মেরে ঝাপসা করে দিতো। পরে যখন পরিষ্কার করার জন্য চালক গাড়ি থেকে নামতেন তখন চারদিক থেকে ঘিরে ধরতো তারা। একপর্যায়ে চালকসহ অন্যদের আঘাত করে সবকিছু নিয়ে পালিয়ে যেতো ডাকাত দলটি।

আজ সোমবার (৪ মার্চ) রাজধানীর দিয়াবাড়ি থেকে সংঘবদ্ধ ওই ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব-১-এর একটি দল।

রাজধানীর কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১-এর অধিনায়ক।

তিনি বলেন, ডাকাত দলের এই সদস্যরা অল্প শিক্ষিত। তারা দিনের বেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। অতিরিক্ত উপার্জনের আশায় রাতে ডাকাতি করতো। এই দলের নেতা স্বাধীন ২০১৮ সালের জুন মাসে ইয়াবাসহ আটক হয়। পরে ৪৭ দিন জেল খেটে জামিনে বেরিয়ে আবারও ইয়াবা ব্যবসা শুরু করে। পাশাপাশি এই ডাকাত দলেরও নেতৃত্ব দিত।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। গতকাল রাতে তুরাগ থানার ১৫/ডি, প্লট নম্বর ৩৯, রোড নম্বর ১/এ-এর সামনে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আসলাম আলম স্বাধীন, আশরাফুল ইসলাম, শামীম ইসলাম, নাজমুল হাসান, নিজাম উদ্দিন, মিজানুর রহমান, শিমুল ইসলাম, মামুন এবং তাইমুল ইসলাম। এ সময় তাদের কাছে থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, ১৭টি সিম কার্ড, ১০টি মোবাইল ও নগদ ২ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ