শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেলেন হাসান জাহিদ তুষার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন হাসান জাহিদ তুষার। হাসান জাহিদ তুষার দীর্ঘদিন ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’এ কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এদিকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কৃষিবিদ মশিউর রহমান এবং গাজী হাফিজুর রহমান সহকারী একান্ত সচিব-২ নিয়োগ পেয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।

আজ (৪ মার্চ) সোমবার এ ৫ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একাধিক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া মশিউর রহমান হুমায়ুনের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াদর বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পাওয়া গাজী হাফিজুর রহমান লিকুর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পাওয়া মুহা. আরিফুজ্জামান নুরুন্নবীর গ্রামের বাড়ি জামালপুর জেলায়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পাওয়া হাসান জাহিদ তুষারের গ্রামের বাড়ি মাগুড়া জেলায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ