শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বিমানবন্দর-কমলাপুর রুটে দেশের প্রথম পাতাল রেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পাতাল রেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এটিই হবে দেশের প্রথম পাতাল রেল।

আজ (৫ মার্চ ) মঙ্গলবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের উত্তরে এ কথা জানানো হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও তার এ উত্তর পূর্বনির্ধারিত ছিল।

সেতুমন্ত্রী তাতে জানান, বিমানবন্দর-বিমানবন্দর টার্মিনাল ৩- খিলক্ষেত-যমুনা ফিউচার পার্ক-নতুন বাজার-উত্তরা বাড্ডা-বাড্ডা-হাতিরঝিল-রামপুরা-মালিবাগ-রাজারবাগ-কমলাপুর; এই রুটের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার (মূল পাতাল রেল ১৬ দশমিক ২১ কিলোমিটার এবং আন্ডারগ্রাউন্ড এলিভেটেড ট্রানজিশন সেকশন ৩ দশমিক ৬৫ কিলোমিটার)।

তিনি আরও জানান, এ রুটে মোট স্টেশন সংখ্যা ১২টি। আর ৭টি স্টেশন হবে এলিভেটেড। নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক স্টেশনদ্বয় বিমানবন্দর রুটের অংশ হিসেবে আন্ডারগ্রাউন্ড নির্মিত হবে।

নতুনবাজার স্টেশনে ইন্টারচেঞ্জ থাকবে। এ ইন্টারচেঞ্জ ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাতায়াত করা যাবে।

উল্লেখ্য, সংসদের প্রশ্নোত্তর লিখিত হয়ে থাকে। সংশ্লিষ্ট মন্ত্রীরা আগেই উত্তর দেয়ার পর তা ছাপানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ