শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মনসুর ও মোকাব্বিরের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খানের শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারা।

৭ মার্চ বেলা সাড়ে ১১টায় স্পিকারের কার্যালয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খানের শপথ অনুষ্ঠান হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন।

এদিকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথের সিদ্ধান্ত নেয়া দলের দুই নেতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায়- তা ঠিক করতে বৈঠক করেছেন গণফোরামের শীর্ষ নেতারা।

মঙ্গলবার বিকালে দলটির সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত এই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি দলটির নেতারা।

বৈঠকে অনেকেই একে ইতিবাচকভাবে দেখলেও অনেকে মনে করেন এটি রাজনৈতিকভাবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

একাদশ সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আর দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে সিলেট-২ আসন থেকে জয়ী হন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ