শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

‘মেননের ইসলাম ও ওলামা বিদ্বেষের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশর ঐতিহ্যবাহী দ্বীনিধারা কওমি মাদরাসা শিক্ষাকে বিষবৃক্ষ বলা, খতমে নবুওয়ত অস্বীকারকারী কাফের কাদিয়ানীদের পক্ষে দালালী, হেফাজত ও দেশের সর্বজন শ্রদ্ধেয় শীর্ষ আলেম আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও জাতীয় কবিকে কটাক্ষ করে জাতীয় সংসদে অশোভন ভাষায় আক্রমণকারী রাশেদ খান মেননের বিরুদ্ধে আইনি, রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

আজ বিকেলে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা আজিজুল হক বলেন, মেননরা এ দেশে বাস করলেও প্রকৃতপক্ষে ইয়াহুদী,খৃস্টান ও নাস্তিক্যবাদের এজেন্ট। মূলত সে মন্ত্রীত্ব হারিয়ে উম্মাদ হয়ে গেছে। তাই পার্লামেন্টে দাড়িয়ে ইসলাম, মাদরাসা শিক্ষা, আলেম-ওলামা ও হেফাজত বিরোধী বক্তব্য দিয়ে ইসলামবিদ্বেষী গোষ্ঠীর কৃপা পেতে চায়। মেননদের মনে রাখা দরকার, আলেম সমাজ এখনো রাজপথ ছাড়েননি। একবার গর্জে উঠলে আপনারা পালাবার পথও খুজে পাবেন না।

তিনি আরোও বলেন, মেনন ইসলামী অনুশাসনকে মোল্লাতন্ত্র বলা জাতীয় সংসদে পাশ করা কওমীশিক্ষার বিরুদ্ধে বিষোদগার সংসদ অবমাননার শামিল। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এ জাতীয় মুনাফেকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় দেশের আলমসমাজ ও তৌহিদী জনতা তার ইসলামবিদ্বেষের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ