শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শপথ নিলেন মেয়র আতিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন শপথ নিয়েছেন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত ৫০ কাউন্সিলরও। তাদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীক নিয়ে আতিকুল পান ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পান ৫২ হাজার ৪২৯ ভোট।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদের এই উপনির্বাচনে প্রার্থী ছিলেন মোট পাঁচজন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ