শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘কওমি মাদরাসাকে বিষবৃক্ষের সাথে তুলনা করে, তার ইমান থাকতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি, ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব আল্লামা আনোয়ার শাহ বলেন, রাশেদ খান মেনন কওমি মাদারাসাকে নিয়ে কুটুক্তি করেছে। সে কওমি মাদরাসাকে বিষবৃক্ষের সাথে তুলনা করেছে। আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছে। তার এসব বক্তব্যের কারণে সারা বাংলাদেশ আজ উত্তাল। সে একজন অমুসলিম।

যে খতমে নবুওয়াতকে অস্বীকার করে, আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলে, কওমি মাদরাসাকে বিষবৃক্ষের সাথে তুলনা করে, তার ইমান থাকতে পারে না।

আজ (৮মার্চ) শুক্রবার ঐতিহাসিক শহীদী মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

আনোয়ার শাহ বলেন, রাসুলের উপর আঘাত আসলে, ইমানের উপর আঘাত আসলে বাংলার উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। আমরা সরকারের কাছে দাবী জানাই কাদিয়ানী এবং তাদের সমর্থনকদের শাস্তির আওতায় আনা হোক। তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক।

তিনি আরো বলেন, আজকে কিছু প্রশাসন ভাইয়েরা আছে, যারা বলে তারাও ধর্ম পালন করবে, আপনারাও ধর্ম পালব করবেন, এখানে বিভেদ কিসের?

আমি তাদেরকে বলবো। আপনারা প্রশাসন, আপনাদের সাবজেক্ট আলাদা। ধর্মের প্রত্যেকটা বিষয় অনেক কঠিন এবং সুক্ষ। সেটা আপনাদের বুঝে আসবে না। সেটা বুঝা এবং বুঝানোর দায়িত্ব একমাত্র উলামায়ে কেরামের হাতে। এখন প্রশাসন একটাই চিন্তা করে, পরিবেশটা যেন শান্ত সাথে, কোন বিশৃঙ্খলা যেনো না হয়।

তিনি বলেন, কাদিয়ানীরা যা মনে চায় করুন কিন্তু মুসলমান নাম ধারণ করে তারা কোন কিছু করতে পরবে না। সারা পৃথিবী থেকে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমরাও তাদের অমুসলিম ঘোষণা করলাম। সরকারের কাছেও দাবী জানাচ্ছি অচিরেই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ