শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়।

তিনি বলেন, যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত। কুশাসন থেকে জনগণ মুক্তি চায়, মিথ্যার উপর রাষ্ট্রও চলতে পারে না। দেশে সুস্থ রাজনীতির চাহিদা রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

শুক্রবার (০৮ মার্চ) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, অতীতে রাজনীতি ছিল মানুষকে নিয়ে, মানুষের সংকটগুলো চিহ্নিত করে সক্রিয়ভাবে জনগণের সঙ্গে মিলে মিশে মহানগর নেতারা কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। দেশের বেশির ভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। এ রাজনীতি চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে।

দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাইদুর রহমান সাইদ, আইযুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, মো. রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন, কাজী হাবিব, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মিজানুর রহমান, লতিফুল বারী হামিম, এম শফিউর রহমান খান বাচ্চু, আজাদ হোসেন, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান বুলু, রেজাউল হাসান, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ