শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘কাল উপজেলা নির্বাচনের ভোট; অনিয়ম দেখা গেলেই বন্ধ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম দেখা গেলে, তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মুহাম্মদ মোখলেছুর রহমান।

তিনি বলেন, ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছে কমিশন।

আজ (৯ মার্চ) শনিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোখলেছুর রহমান।

মোখলেছুর রহমান বলেন, আমরা মনে করি উপজেলা নির্বাচন হচ্ছে একটি স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে প্রার্থীরা যথেষ্ট তৎপর থাকেন। তারা সেভাবে প্রচার করেছেন, ক্যাম্পেইন করেছেন। উপজেলা নির্বাচনে উপস্থিতির হার অনেক বেশি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কি কোনো নজির আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক সময় কিন্তু হয়েছে। একেবারে যে হয়নি, তা নয়। অনেক সময়, বিভিন্ন সময়ে আমরা করেছি। স্পেসিফিক যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ