শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

পরিবেশ রক্ষায় পাটপলি ব্যবহার করতে হবে: মুহাম্মদ শাহাব উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। পলিথিনের পরিবর্তে সরকারের বিকল্প উদ্যোগ পাটপলি ব্যবহার করতে হবে বলে জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুহাম্মদ শাহাব উদ্দিন।

আজ (৯ মার্চ) শনিবার দুপুর দেড়টার দিকে মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকো-পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী মুহাম্মদ শাহাব উদ্দিন বলেন, পলিথিনের যত্রতত্র ব্যবহারে পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পলিথিনের ব্যবহার বন্ধে সরকার বারবার বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। কিন্তু জনগণ সচেতন না হলে, পলিথিনের ব্যবহার বর্জন না করলে পরিবেশ রক্ষা করা যাবে না।

এর গুরুত্ব সাধারণ মানুষকে উপলব্ধি করতে হবে। আমরা পলিথিন ব্যবহার না করলে অসাধু ব্যবসায়ীরাও তা তৈরি করবে না।

বর্ষিজোড়া ইকো-পার্ক পরিদর্শন করে যাচ্ছি, আমরা এ পার্কটি আবার চালু করার উদ্যোগ নেবো। এছাড়া মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ সংরক্ষিত বনাঞ্চলগুলোতে বন উজাড় ও গাছ পাচারের যেসব অভিযোগ পেয়েছি সেগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সে সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শামছুল মুহিত চৌধুরী প্রমুখ।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ