শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

উপজেলার ভোট ‘মোটামুটি শান্তিপূর্ণ’ হয়েছে: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটকে ‘মোটামুটি শান্তিপূর্ণ’ বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রথম ধাপের ভোট শেষে ব্রিফিংয়ে একথা জানান ইসি সচিব।

সচিব বলেন, ‘চার বিভাগের ১২ জেলার ৭৮ উপজেলায় নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ হাজার ৮৪৭টি কেন্দ্রে ভোট হয়েছে। তার মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে ২৮টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এই কেন্দ্রগুলোতে পরবর্তী সময় ভোটগ্রহণ হবে। অন্যান্য কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে।’

ইসি সচিব বলেন, ‘প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন মনে করে মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে।’

হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘কত শতাংশ ভোটার উপস্থিত ছিল, সেই তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আমরা যা জেনেছি, তাতে ভোটার উপস্থিতি সন্তোষজনক। তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতির হার আমাদের কাছে আসেনি।’

সব দল অংশ নিলে ভোটার উপস্থিতি বাড়ত কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যখন সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে, তখন ভোটার উপস্থিতি বাড়াটাই স্বাভাবিক।’

রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ