শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় সর্বশেষ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বুড়িগঙ্গায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনেরই মরদেহ উদ্ধারের কাজ সমাপ্ত হল।

১০ মার্চ (রোববার) সকাল সোয়া ১০টার দিকে বুড়িগঙ্গার মাওয়া ব্রিজ সংলগ্ন তেলঘাটে সর্বশেষ শাহিদা বেগমের মরদেহ ভাসমান অবস্থায় মিলে।

সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুর রাজ্জাক  গণমাধ্যকে এ তথ্য জানান ।

নৌ-বাহিনীর কর্মকর্তা লেফট্যান্ট আক্কাস আলী বলেন, ‘দুর্ঘটনা কবলিত নৌকাটির সন্ধান মেলেনি। আমরা এখনও চেষ্টা চালাচ্ছি। হয়ত ওই নৌকাটি মাটির নিচে আটকা পড়ে থাকতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে শাহজালাল মিয়া পরিবারের ৭ সদস্য নিয়ে নৌকায় চড়ে সদরঘাট থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। পথে সদরঘাটের কাছাকাছি সুরভী-৭ লঞ্চ পেছেন থেকে ধাক্কায় দিলে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ