শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য হলেন সুলতান মনসুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন সুলতান মোহাম্মদ মনসুর। তিনি জাতীয় ঐক্যফন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য।

আজ (১০ মার্চ) জাতীয় সংসদে চিফ হুইপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পূর্ণ গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

সাবেক স্বারষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য আফছারুল আমীন, কিশোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজিপি নূর মুহাম্মদ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুহা. হাবিবর রহমান, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান, খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে ভোটে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড় থাকে। ধানের শীষ প্রতীকে নির্বাচিতরা শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। গত ৭মার্চ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ