শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মুফতি আবুল কালাম যাকারিয়া'র ইন্তেকালে বেফাক নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট দরগাহ মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়া রহ.ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বেফাক নেতৃবৃন্দ।

এক শোক বাণীতে বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী ও মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস এবং মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, মুফতি আবুল কালাম যাকারিয়া রহ. একজন ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম, শায়খুল হাদীস এবং বহু গ্রন্থপ্রণেতা ছিলেন। তিনি সত্য, ন্যায় ও ইনসাফের পথে মানুষকে আহবান করতেন।

আলেমদের মধ্যে কর্মক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে যারা মালা পরেছেন-তাঁদের মধ্যে মুফতি আবুল কালাম যাকারিয়া রহ. অন্যতম। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন তাঁর বহুমুখী দ্বীনি খেদমত গুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাক্বাম নসীব করেন। আমিন।

উল্লেখ্য, আজ (১১ মার্চ) বিকাল ৫ টার দিকে এ আলেমে দীন মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পারি জমান। তার নামাজে জানাজা আগামীকাল সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ