মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

‘যে ভিসি ছাত্রলীগের সে ভিসি মানি না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপাত্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে জাতীয়বাদী ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে ছাত্রদলের ভিপি মোস্তাফিজ রহমান এই ঘোষণা দেন।

এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর দুটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পুনঃতফসিল ও পুনঃনির্বাচন দাবি করছেন।

সেখানে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগা্ন দিচ্ছেন। ‘প্রহসনের নির্বাচন মানি না মানবো না’, ‘ব্যালট চুরির নির্বাচন ছাত্র সমাজ মানে না’, ‘যে ভিসি ছাত্রলীগের সে ভিসি মানি না’, ‘বাটপারির নির্বাচন ছাত্র সমাজ মানে না’, এ জাতীয় বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে তাদের।

দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর বহুল আলোচিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেল ও স্বতন্ত্র অবস্থান থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ২১ জন শিক্ষার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ১৪ জন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ