শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

কাজী এরতেজার দেশত্যাগে নিষেধাজ্ঞা আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ামী লীগ নেতা ও তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ত বিতর্কিত ব্যক্তিত্ব কাজী এরতেজা হাসানের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, উক্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিধায়, তার বিদেশ গমণ রহিত করা একান্ত প্রয়োজন।

প্রসঙ্গত, কাজী এরতেজা হাসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি প্রভাব বিস্তার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ আছে। এছাড়া তিনি তাবলিগ জামাতের সঙ্গেও সম্পৃক্ত। সাদপন্থী এতায়াতী গ্রুপের নেতাদের একজন। বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি বারবার আলোচিত ও সমালোচিত হয়েছেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ