পবিত্র রমজান উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে ৫০ হাজার রোজাদারের মাঝে খাদ্যসহায়তা বিতরণের উদ্যোগ নিয়েছে আল-মারকাজুল ইসলামী (এএমআই)।
সংগঠনটি জানিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে নিম্নআয়ের পরিবারগুলোর সাহরি ও ইফতারের চাহিদা পূরণে সহায়তা করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
সংগঠনের চেয়ারম্যান শায়খ হামজা শহিদুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান চাপ নিম্নআয়ের মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। রমজানের মাসে যেন কোনো পরিবার সাহরি ও ইফতারে অভাবের কষ্টে না থাকে, সে উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ৩৮ বছর ধরে সংগঠনটি মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং রমজানেও সেই ধারাবাহিà