শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইসলামী মূল্যবোধে দেশ চালাতে চায় বর্তমান সরকার: গণপূর্তমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, যারা মাদরাসায় পড়ছেন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত, তাদের পেছনে রেখে এ দেশ চলতে পারে না।

তিনি বলেন, বর্তমান সরকার ইসলামী মূল্যবোধ ও কুরআন হাদিসের ভিত্তিতে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক সেটা চায়। কুরআন-হাদিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান তাদেরও কোনো ক্ষতি হবে না।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরিফের মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীও ইসলামবান্ধব। তাই তিনি কওমি মাদরাসা শিক্ষার্থীদের এমএ পাসের সমমান মর্যাদা দিয়েছেন। বিভিন্ন মহল থেকে এর সমালোচনা করা হলেও, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

শ ম রেজাউল করিম প্রশ্ন রেখে বলেন, মাদরাসায় যারা পড়ালেখা করে তারা কি অন্ধকারে পড়ে থাকবে? তারা কি ডিসি এসপি হতে পারবে না, কলেজ-ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবে না? তাদের চাকরির অধিকার আছে।

ছারছিনা দরবার শরিফের পীর শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহর সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ