রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘ভিপি ও সমাজসেবা ছাড়া বাকি সব পদে পুনর্নির্বাচন দাবি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিপি ও সমাজসেবা পদ ছাড়া বাকি পদগুলোতে পুন:নির্বাচ‌নের দা‌বি জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার রক্ষা পরিষদ।

সংগঠনের যুগ্ম-আহ্বায়ক নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর বলেন, দুটি পদ ছাড়া বাকি পদগুলোতে সঠিক নির্বাচন হয়নি। তাই বা‌কি পদগু‌লো পুনঃনির্বাচন দাবি করছি।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে নির্বাচন বর্জন করা বিভিন্ন প্যানেলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন।

নবনির্বাচিত ভিপি নূর বলেন, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন নিয়ে সবাই আশাবাদী হলেও আমাদের হতাশ করেছে। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। না হলে আমরা পূর্ণপ্যানেলে জয়ী হতাম। সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগের একটি সদস্য পদও পেত না।

তিনি বলেন, ওরা আবারও আমাদের উপর হামলা করেছে। আমাদের ওপর এরকম অবস্থা করবেন না তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। যারা এসব অপকর্মের সাথে জড়িত রয়েছে অতি দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।

সব ঘটনা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলি ছাত্রদের অধিকার নিয়ে খেলবেন না। প্রশাসনের প্রতি এমন মন্তব্যও করেন তিনি।

উল্লেখ্য, সব জল্পনা কল্পনা উড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রলীগের শোভনকে হারিয়ে জয়ী হয়েছেন নুরুল হক নুর। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ