সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান বিমানবাহিনী জেএফ-১৭ থান্ডার বিমান থেকে দেশীয় পদ্ধতিতে নির্মিত দূরপাল্লার স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

মঙ্গলবার পাকিস্তান এয়ার ফোর্সের একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাতে খবর ডনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানি বিমানবাহিনী এ সফল পরীক্ষাকে একটি বড় ধরনের মাইলফলক হিসেবে দেখছে। কারণ পাকিস্তানি বিজ্ঞানী ও প্রকৌশলীদের চেষ্টার মধ্য দিয়ে অস্ত্রটি নির্মিত হয়েছে।

এ সফল পরীক্ষার পর এখন জেএফ-১৭ বিমান দিনে ও রাতের যে কোনো সময় নির্ভুলভাবে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অস্ত্র তৈরির জন্য পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী ও বিমানবাহিনীর কর্মীদের স্বাগত জানিয়েছেন পাকিস্তান বিমানবাহিনীর প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান।

তিনি বলেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। কিন্তু এই শান্তিপ্রিয় দেশটি যদি শত্রুদের আগ্রাসনের শিকার হয়, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ