শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

১০ ই-কমার্স কোম্পানির প্রতিনিধিকে সিআইডি’র জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয়বারের মতো ১০টি ই-কমার্স সাইটের প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপনবাবদ বড় অঙ্কের অর্থ বিদেশে পাচার হওয়ার অভিযোগ তদন্তের জন্য এ পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ‘আজকের ডিল, দারাজ ডটকম, ফুডপান্ডা, খাছফুড, অথবা ডটকম, বিক্রয় ডটকম, চালডাল ডটকম, পিকাবু, রকমারি ও সেবা ডট এক্সওয়াইজেড’ এই ১০টি সাইটের প্রতিনিধিরা মালিবাগে সিআইডি কার্যালয়ে যান।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদ বলেন, ‘এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওয়েবসাইটগুলোর প্রতিনিধিদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখন তাদের ফেসবুকের বিজ্ঞাপন সংক্রান্ত কিছু ডকুমেন্ট (কাগজপত্র) জমা দিতে বলা হয়েছিল। আজ তারা সেসব ডকুমেন্ট জমা দিলেন।’

তিনি জানান, তাদের কাছ থেকে পাওয়া ডকুমেন্ট আমরা যাচাই-বাছাই করব। যাচাই-বাছাই শেষে পরবর্তীতে তাদের আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

এর আগে সিআইডির কাছে তথ্য আসে দেশের ই-কমার্স খাতের ছোট প্রতিষ্ঠানগুলো প্রতি মাসে অন্তত ১ হাজার এবং বড় প্রতিষ্ঠানগুলো ৮ থেকে ১০ হাজার ডলার বিজ্ঞাপনবাবদ ফেসবুককে পরিশোধ করে।

বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের একটি বিধান রয়েছে। সেই বিধান অনুযায়ী ডুয়াল কারেন্সির ক্রেডিট কার্ড থেকে সার্কভুক্ত দেশে সর্বোচ্চ ৫ হাজার ডলার আর সার্কের বাইরে সর্বোচ্চ ৭ হাজার ডলার খরচ করা যায়।

তাই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম ভাঙার কারণে ২৭ ফেব্রুয়ারি তাদের প্রথম দফা ডেকেছিল সিআইডি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ