শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের বাঁচিয়েছেন; আমরা অনেক ভাগ্যবান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে সেন্ট্রাল মসজিদে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে ৪০ জন শহীদ হয়েছেন। ধারণা করা হচ্ছে এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

দেশটির ওভাল মাঠের কাছে সেন্ট্রাল মসজিদে তামিম ইকবালসহ সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা।

এই প্রথম নিউজিল্যান্ডে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন বাংলাদেশ ক্রিকেটাররা। স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।এরপর সেখানকার পথচারীরা ডিনস এভিনিউয়ের দিকে ক্রিকেটারদের যেতে নিষেধ করেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। দ্রুত পার্ক ত্যাগ করে অবস্থান নেন হোটেলে।

এ ঘটনার পর টুইটারে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ! আজ ক্রাইস্টচার্চে গোলাগুলির সময় আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। আমরা অনেক বেশি ভাগ্যবান। এমন কিছু পুনরায় দেখতে চাই না। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তৃতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠে লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই অনুশীলন করছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ