শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘লুটপাটের জন্যই বেআইনিভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাধারণ মানুষের পেটে ছুরি মারতে সরকার আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। শুধুমাত্র লুটপাটের জন্য বেআইনিভাবে গ্যাসের মূল্য শতকরা ১০৩ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা বেআইনি ও মনুষ্যত্বহীন পদক্ষেপ।

শুক্রবার (১৫ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে দূরে সরে আসতে হবে। অন্যথায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

রিজভী আরো বলেন, বিইআরসি আইন অনুযায়ী কোনো অর্থবছরে একবারের বেশি ট্যারিফ পরিবর্তন করার সুযোগ নেই। কিন্তু তিন মাসের ব্যবধানে আবার পাইকারী গ্যাসসহ সঞ্চালন ও বিতরণ সেবার মূল্যহার পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে মাশুল দিতে হবে সাধারণ মানুষকে। এর ফলে কলকারাখানার বিকাশ বাধাগ্রস্ত হবে, বেকারত্ব বাড়বে। পরিবহন ব্যবসায়ী ভাড়া বাড়াবে।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুজ্জোহা খান, মোস্তাক মিয়া।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ