শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ঢাকায় ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না বলে হুশিয়ার করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ (১৭ মার্চ) দুপুরে সোনারগাঁও হোটেলের উল্টোপাশে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ হুশিয়ারি দেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকায় যানজট নিরসন, ট্রাফিক আইন মেনে চলা ও পথচারীদের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালন করা হচ্ছে।

তিনি বলেন, রাজধানীতে উন্নয়নকাজ চলছে। এমআরটি, বিআরটি, মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য রাস্তা সংকুচিত হয়ে এসেছে। যানজট অসহনীয় পর্যায়ে চলে গেছে। তবে আমরা সর্বদা পরিশ্রম করে নানা উদ্যোগ গ্রহণ করে যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি।

আছাদুজ্জামান বলেন, ১৫০টি বাসস্টপ চিহ্নিত করেছি। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে রোড মার্কিং করেছি। বাসচালকদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন নিয়ম মেনে যাত্রী ওঠানামা করান। একই সঙ্গে এক ইন্টারসেকশন থেকে আরেক ইন্টারসেকশন পর্যন্ত বাসের দরজাগুলো বন্ধ রাখতে হবে। পাল্লা দিয়ে গাড়ি চালাবেন না। যেখানে সেখানে যাত্রী ওঠানামা করবেন না। তা না হলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো অপরাধ। আমরা কাউকে মোবাইলে কথা বলা অবস্থায় গাড়ি চালাতে দেখলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।

সে সময় ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রাক্রসিং ছাড়া পথচারীদের রাস্তা পার না হওয়ার আহ্বান জানান তিনি।

যানবাহনের মালিক ও চালকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গাড়ির কাগজপত্র ঠিক রাখবেন। ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলাচল করতে দেয়া হবে না। চালকদের মাসিক ঠিকাদারি ভিত্তিতে গাড়ি চালাতে দেবেন না। তা হলেই কেবল যানজট নিরসন এবং দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ