শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বনানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বনানীতে একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে বনানীর ব্লক -২ এর ১৪ তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধরা হলেন, ইন্টারন্টে কোম্পানির কর্মী সাগর (২৫), হিমেল (২০) এবং তাদের বাসার গৃহকর্মী।

দগ্ধদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা জাকির হোসেন বলেন, বনানীর ২ নম্বর রোডের একটি বাসায় সাগর ও হিমেল থাকতেন। তারা স্থানীয় ইন্টারনেট কোম্পানিতে চাকরি করেন। সকালে বাসায় গৃহকমী আসলে দরজা খুলে দেয় সাগর।

পরে সে সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই জ্বালালে রুমে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাসার গৃহকর্মীসহ ৩জনই দগ্ধ হন। সাগর ও হিমেলকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। ওই গৃহকর্মীতে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, বনানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দু’জন ভর্তি হয়েছে। এতে সাগরের শরীরের ৬৫ শতাংশ ও হিমেলের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এবং তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ