শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

উপজেলা পরিষদের ভোট চলছে, নেই ভোটারের উপস্থিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদরসহ সাত উপজেলায় চলছে ভোটগ্রহন। তবে নেই ভোটারের উপস্থিতি।

আজ (১৮ মার্চ) সকাল ৮টা থেকে মৌলভীবাজারের সাত উপজেলার ৫১৬টি কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়। বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সনজীত কুমার দাস বলেন, কেন্দ্রে ৬টি বুথ রয়েছে। এ পর্যন্ত মাত্র ৬টি ভোট কাস্টিং হয়েছে। অথচ এ কেন্দ্রে মোট ভোটার ২২৯২ জন।

মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান বলেন, সাতটি উপজেলায় মোট পৌরসভা সংখ্যা ৫টি, ইউনিয়নের সংখ্যা ৬৭, ভোটকেন্দ্রের সংখ্যা মোট ৫১৯টি, ভোটকক্ষের সংখ্যা মোট ৩ হাজার ৩৯৩।

ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ৫২ হাজার ২৬৪ ও নারী ভোটার ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন। মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ