শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘নব্য আওয়ামী লীগ বিএনপি-জামায়াত থেকেও ভয়ংকর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নব্য আওয়ামী লীগ বিএনপি-জামায়াত থেকেও ভয়ংকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (১৯ মার্চ) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতি বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, এখন দেশের সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। যাদের কখনও আওয়ামী লীগের সভা সমাবেশ দেখিনি তারাও এখন আওয়ামী লীগ করে। এদের থেকে সাবধান ও সর্তক থাকতে হবে।

তিনি বলেন, কোনও দিন যাতে স্বাধীনতাবিরোধীরা এ দেশে ক্ষমতায় আসতে না পারে আমাদের আজকে সেই অঙ্গীকার করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১৪ দলের পক্ষ থেকে সমাবেশ করার কথাও জানান নাসিম।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাবেক ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ