শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার নর্দ্দায় বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আবরার আহমেদ চৌধুরী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী। তার বাবার নাম আরিফ আহমেদ চৌধুরী।

আজ (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ভাটারা থানার ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, আবরার তার বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারকে চাপা দেয়। তাকে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুপ্রভাত পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের চালককেও আটক করা হয়েছে। নিহতের মরদেহ কুর্মিটোলা হাসপাতালেরর মর্গে রাখা হয়েছে।

এদিকে, প্রগতি সরণির নর্দ্দা-কুড়িল চৌরাস্তার মাঝামাঝি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে স্লোগান দিচ্ছেন।

অবরোধের কারণে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ