শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মাদারীপুর ইসলামি মহাসম্মেলনে কল্যাণের পথে আল্লামা শফীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, ‘কাউকে কষ্ট দেবেন না, কারো দোষচর্চা করবেন না। সবাই নামাজ আদায় করবেন। নামাজ কাজা করবেন না। কাজা করে থাকলে আদায় করে দেবেন।এক ওয়ক্ত নামাজ কাজা করলে, দুই কোটি আটাশি হাজার বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে।’ এছাড়াও তিনি মানবজাতির কল্যাণে কাজ করতে নানা বিষয়ে উপদেশ দেন।

মাদারীপুরে ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলন এ কথা বলেন তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে জেলার সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে দেখা গেছে বিপুল পরিমান ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা ক্বারী বোরহান উদ্দিন খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, পৌর মেয়র খালিদ হোসেন।

এ সম্মেলনে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি রুহুল আমিন, বাহাদুরপুর এলাকার পীর সাহেব মাওলানা আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রমুখ।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ