শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

এক দিনেই আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর প্রগতি সরণি এলাকার যেখানে বেপরোয়া বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী প্রাণ হারান, সেখানে আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এই ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

মেয়র আতিকুল বলেন, নিরাপদ সড়ক আমাদের সবার দাবি। প্রধানমন্ত্রী এটির ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আমরা এ বিষয়ে কাজ করছি। আজকেই আমরা একটি মিটিংয়ে বসব। যত দ্রুত সম্ভব আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনব।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকের সামনে জড়ো হয়ে ওই সড়কের যান চলাচল বন্ধ করে দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পাশাপাশি ক্লাস বর্জন করে নিজ নিজ এলাকায় অবস্থান করে আন্দোলনে শরিক হওয়ার জন্য সারা দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ