শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সিঙ্গাপুরের ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছেে।

আগামী ৩ ঘণ্টার মধ্যে তার জ্ঞান ফিরতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তাররা। বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টার দিকে সার্জারি শুরু হয়েছিল।

সার্জারি করেন ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।

ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তার পরিবার।

মঙ্গলবার এক বিবৃতিতে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সময় নির্ধারণের তথ্যটি নিশ্চিত করেছিলেন সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

ওই সময় তিনি জানান, মন্ত্রীর রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

গত ৩ মার্চ হৃদরোগ আক্রান্ত হন ওবায়দুল কাদের। ওই দিনই ঢাকায় বিএসএমএমইউতে তাৎক্ষণিক ও জরুরি চিকিৎসার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি রিং বা করোনারি স্ট্যান্ট পরানো হয়। পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ