শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে থাকবে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সড়কে শৃঙ্খলা ফেরাতে   ট্রাফিক ব্যবস্থায় পুলিশকে সহায়তা করার ঘোষণা দিয়েছেন  নিরাপদ সড়কের দাবিতে অন্দোলনকারী শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের সঙ্গে এক মতবিনিময় শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এ সভায় নগরে ফুটওভার ব্রিজ ব্যবহার না করা, রাস্তায় চলাচলের সময় মোবাইলে কথা বলা, ফুটপাতে দোকানপাট বসা, স্কুল-কলেজের সামনে দৃশ্যমান নির্দেশনা মূলক সাইনবোর্ড ও স্পিড ব্রেকার না থাকা, গুরুত্বপূর্ণ মোড় সমূহে সিগন্যাল বাতি না থাকা, যেখানে সেখানে গাড়ি পার্কিংসহ ট্রাফিক আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে।

পুলিশ কমিশনার মাহাবুব বলেন, সড়ক দুর্ঘটনারোধে জনগণকে ফুটওভার ব্রিজ ব্যবহার, রাস্তায় চলাচলের সময় মোবাইলে কথা না বলাসহ নগরবাসীকে আইন মেনে চলার সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পুলিশ ও জনগনের চেষ্টা ব্যতীত পুলিশের একক চেষ্টায় দুর্ঘটনা রোধ সম্ভব নয়। সকলের মধ্যে আইন মেনে চলার মানসিকতা তৈরি করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার কুসুম দেওয়ান, নিরাপদ সড়ক চাই চট্টগ্রামের যুগ্ন আহ্বায়ক মুহাম্মদ রবিউল হোসাইন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মুহাম্মদ আরিফ উদ্দীন, মাজাদুল ইসলাম সোহাগ প্রমুখ।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ