শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ডাকসুর অনিয়ম তদন্তে সাত সদস্যের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রলীগ ছাড়া সকল প্রার্থী ও প্যানেলের সদস্যরা। তাদের করা অভিযোগের ভিত্তিতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ (২১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. মুহা. আখতারুজ্জামান এ কমিটি গঠন করেন। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সাজেদা বানুকে।

কমিটির অন্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহা. ইমদাদুল হক, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ ড. মুহা. মহিউদ্দিন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক উজ জামান।

সিন্ডিকেট সদস্য মুহা. হুমায়ুন কবির এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. শারমিন রুমি আলীম। কমিটির সদস্য সচিব হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহা. মাকসুদুর রহমান।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আগে থেকে সিল মারা ব্যালট পেপার পাওয়া যায়। তার পর থেকে ছাত্রলীগ বাদে সকল দল ভোট বর্জন করে। এবং রাজু ভাস্কর্যে অনশনে নামে শিক্ষার্থীরা। কয়েক দফায় ভিসির বাাড়ির সামনে অবস্থান করে তারা।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ